রাতে ঘুমানোর পূর্বের আমল

 

রাতে ঘুমাবার পূর্বের আমল একদা নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আলী ! পাঁচটি কাজ সম্পাদন না করে নিদ্রা যেয়ো না।

রাতে ঘুমাবার পূর্বের আমল

একদা নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আলী ! পাঁচটি কাজ সম্পাদন না করে নিদ্রা যেয়ো না।

প্রথমত – মিসকীনদের মধ্যে চার হাজার দেরহাম সাদকা করবে।

দ্বিতীয়ত – অন্তত এক খতম কুরআন পাঠ করবে।

তৃতীয়ত – জান্নাতের মূল্য পরিশোধ করবে।

চতুর্থত – হজ্জ আদায় করবে।

পঞ্চমত – সমগ্র দাবীদারদের তুষ্ট করবে।

হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্ল¬াহ! এতগুলি কাজ একরাতে সমাধা করা কিভাবে সম্ভবপর হবে? নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন-

প্রথমত: শয়নের আগে ৪ বার সূরা ফাতেহা পাঠ করবে। এতেই ফকীর-মিসকীনের মধ্যে চার হাজার দেরহাম সদকা দান করার তুল্য নেকি অর্জিত হয়ে যাবে।

اَ لْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ ﴿٢﴾ اَ لرَّحْمَـٰنِ الرَّحِيْمِ ﴿٣﴾ مَالِكِ يَوْمِ الدِّيْنِ ﴿٤﴾ اِيَّاكَ نَعْبُدُ واِيّاكَ نَسْتَعِيْنُ ﴿٥﴾ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ ﴿٦﴾ صِرَاطَ الَّذِيْنَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِالْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَاالضَّالِّيْنَ ﴿٧﴾

উচ্চারণ : আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন। আর রাহমানির রাহীম। মালিকি ইয়াওমিদ্দীন। ইয়্যাকা না’বুদু ওয়াইয়্যাকা নাসতা’ঈন। ইহদিনাছ ছিরাত্বল মুসতাক্বীম। সিরাত্বল লাযীনা আন‘আমতা আলাইহিম, গইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বোয়াল্লিন। আমীন।

অর্থ : সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহতায়ালার জন্য যিনি সকল সৃষ্টিজগতের পালনকর্তা। যিনি দাতা, দয়াময় মেহেরবান। যিনি বিচার দিনের মালিক (অধিপতি), আমরা সর্বাবস্থায় একমাত্র তোমারই ইবাদত (দাসত্ব) করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল-সঠিক পথ দেখাও, সেসব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গযব (অভিশম্পাৎ) নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

দ্বিতীয়ত: ৩ বার সূরা ইখলাস পাঠ করবে, এতে করে পূর্ণ এক খতম কুরআন পাঠ করার সমান নেকি অর্জিত হয়ে যাবে।

قُلْ هُو َا َللهُ أَحَدٌ ﴿١﴾ اَللهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾

উচ্চারণ : ক্বুল হুয়াল্ল¬াহু আহাদ। আল্ল¬াহুছ ছামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।

অর্থ : বলুন, তিনি (আল্ল¬াহ) এক, অদ্বিতীয় আল্ল¬াহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাঁকেও জন্ম দেয়া হয় নাই। এবং তাঁর সমতুল্য কেউ নাই।

তৃতীয়ত: দশবার দুরূদ শরীফ পাঠ করবে, এর দ্বারা তোমার বেহেশতের মূল্য পরিশোধ হয়ে যাবে।

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍوَّعَلٰى اَلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اَلِ اِبْرٰهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

ا َللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اَلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى اِبْرَ هِيْمَ وَعَلٰى اَلِ اِبْرٰهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ –

উচ্চারণ : আল্ল¬াহুম্মা সল্লিআ‘লা মুহাম্মদিওঁ ওয়াআ‘লা আলে মুহাম্মাদিন কামা সাল্ল¬াইতা আ’লা ইবরাহীমা ওয়া আ’লা আলে ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ।

আল্ল¬াহুমা বারিক আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আ’লা ইবরাহীম ওয়া আ’লা আলে ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ।

অর্থ : হে আল্ল¬াহ! তুমি হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের প্রতি রহমত বর্ষণ করো। যেমন রহমত বর্ষণ করেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের প্রতি। নিশ্চয়ই তুমি অত্যন্ত প্রশংসিত এবং মহান। হে আল্ল¬াহ! হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর বংশধরদের প্রতি বরকত (অনুগ্রহ) বর্ষণ করো যেমন বরকত (অনুগ্রহ) বর্ষণ করেছো হযরত ইব্রাহিম (আ:) এবং তার বংশধরদের প্রতি। হে মহিমাময়! নিশ্চয়ই সকল প্রকার প্রশংসা তোমারই প্রাপ্য।

চতুর্থত: সুবহানাল্ল¬াহ- ৫ বার পাঠ কর। এর দ্বারা তুমি হজ্ব আদায় করার সমান নেকি লাভ করতে পারবে।

سُبْحَانَاللهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلاَ اِلٰهَ اِلْلَّهُ اَللهُ اَكْبَرُ – وَلَاحَوْل َوَلَاقُوَّةَ اِلاَّ بِا للهِ الْعَلِىِ ّالْعَظِيْم مَا شَاءَ اللهُ كَانَ – مَا لَمْ يَشَاءُ لَمْ يَكُن ْ

উচ্চারণ : সুবহানাল্ল¬াহ ওয়ালহামদুলিল্ল¬াহ ওয়া লা-ইলাহা ইল্ল¬াল্লাহু আল্ল¬াহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্ল¬াহিল আলিয়্যিল আজীম, মাশাআল্লা¬হু কানা, মা-লাম ইয়াশাউ লাম ইয়াকুন

অর্থ : আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ ছাড়া কোন শক্তি নাই। আল্লাহ একমাত্র ভরসাস্থল।

পঞ্চমত: সুবহানাল্লাহি বেহামদিহি-১০ বার পাঠ কর, এতটুকুই তোমার জন্য এমন ফলপ্রসূ হবে, যেন তুমি সমস্ত দাবীদারগণকে তুষ্ট করে দিলে।

سُبْحَانَ اللهِ بِحَمْدِهِ وَسُبْحَانَ اللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ – وَبِحَمْدِهِ وَاَسْتَغْفِرُاللهَ رَبّ ِمِنْ كُلّ ِذَنْب ٍوَّاَتُوْبُ اِلَيْهِ

উচ্চারণ : সুবহানাল্ল¬াহি বেহামদিহী, ওয়া সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া বেহামদিহী ওয়াসতাগফেরুল্লাহা রাব্বী মিন কুল্লে¬ যাম্বিওঁ ওয়া আতুবু ইলাইহি

অর্থ : সকল প্রশংসাসহ আমি আল্লাহর হামদ প্রকাশ করছি আর পবিত্র সেই সত্তা যিনি মহান এবং তারই জন্য প্রশংসা। হে আল্লাহ আমার সকল অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি।

Comments

Popular posts from this blog

অযুর সুন্নাত ও নফল

মল মূত্র ত্যাগের মাসআলা

নামাজের পর দোয়া ও জিকির