সূরা হাশর
সূরা হাশরের শেষাংশ
:
هُوَاَللهُ الَّذِيْ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَ الشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَـٰنُ الرَّحِيْمُ ﴿٢٢﴾ هُوَ اَللهُ الَّذِيْ لَا إِلَـٰهَ إِلَّاهُوَالْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللهِ عَمَّا يُشْرِكُونَ ﴿٢٣﴾ هُوَ اَللهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِيْ السَّمَاوَاتِ وَ الْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ﴿٢٤﴾
উচ্চারণ : হুওয়াল্লা হুললাযী লা-ইলাহা ইল্লাহু আ’-লিমুল গাইবি ওয়াশশাহাদাতি হুওয়ার রাহমানুর রাহীম। হুওয়াল্লা হুললাযী লা-ইলাহা ইল্লাহু আলমালিক্বুল কুদ্দুসুস সালামুল মু‘মিনুল মুহাইমিনুল আযীযুল জ্বাব্বারুল মুতাক্বাব্বিরু; সুবহানাল্লাহি-আম্মা ইউশরিকুন। হুয়াল্লা হুল খা-লিক্বুল বা-রিউল মুসাব্বিরু লাহুল আসমা-উল হুসনা; ইয়্যুসাব্বিহু লাহূ মা-ফিস্সামা ওয়াতি ওয়াল আরদ্বি, ওয়া হুওয়াল আযীযুল হাকীম।
অর্থ : আল্লাহই সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোন মাবুদ নেই্ অদৃশ্য ও প্রকাশ্য সবকিছুই তিনি জানেন। তিনি রহমান ও রহীম। আল্লাহই সেই মহান সত্তা যিনি ছাড়া কোন মা’বুদ নেই। তিনি বাদশা, অতীব পবিত্র, পূর্ণাঙ্গ শান্তি, নিরাপত্তাদানকারী, হিফাযতকারী, সবার ওপর বিজয়ী, শক্তি বলে নিজের নির্দেশ কার্যকরী করতে সক্ষম। এবং সবার চেয়ে বড় হয়েই বিরাজমান থাকতে সক্ষম। আল্লাহ সেই সব শিরক থেকে পবিত্র বা লোকেরা করে থাকে। সেই পরম সত্তা তো আল্লাহই যিনি সৃষ্টির পরিকল্পনাকারী পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দানকারী এবং সেই অনুপাতে রূপদানকারী। উত্তম নামসমূহ তারই। আসমান ও যমীনের সবকিছু তাঁর তাসবীহ বা পবিত্রতা বর্ণনা করে চলেছে। তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী।
Comments
Post a Comment